প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে একটি বেসরকারি হাসপাতালে গতকাল মঙ্গলবার রোগীর অস্ত্রোপচার করে ১৬ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। রংপুরের ধাপ এলাকায় কছির উদ্দিন মেমোরিয়াল বেসরকারি হাসপাতালের অধ্যাপক আজিজুল ইসলাম দিনমজুর তহসিনা বেগমের (৪৫) পেটে অস্ত্রোপচার করে টিউমারটি অপসারণ করেন। চার বছর ধরে রোগী টিউমারটি বহন করছিলেন৷ তবে রোগী বর্তমানে সুস্থ রয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন৷
নিজস্ব প্রতিবেদক, রংপুর