১৬ ঘণ্টা পর ফেরি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীর কবলে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের পদ্মায় ডুবোচরে আটকে পড়া যাত্রীবাহী ডাম্প ফেরি থোবাল ১৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
গতকাল বুধবার বেলা একটার দিকে উদ্ধারকারী দুটি টাগ আইটি দিয়ে ফেরিটি উদ্ধার করতে সক্ষম হয় ফেরি কর্তৃপক্ষ।
এর আগে গত মঙ্গলবার রাত নয়টার দিকে নৌপথের লৌহজংয়ে ফেরিটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডুবোচরে আটকা পড়ে। ফেরিতে শতাধিক যাত্রীসহ ১৪টি যানবাহন ছিল।