প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় বিএনপির নেতা বরকত উল্লাসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, সাইফুল ইসলাম ও মীর সরফত আলী। এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আমান উল্লাহসহ ১৮ জন জামিনে এবং দুজন আসামি কারাগারে রয়েছেন। মিরপুর মডেল থানা এলাকায় নাশকতার অভিযোগ ২০১৫ সালের ১৯ মার্চ পুলিশ বাদী হয়ে এ মামলা করে। চলতি বছরের ৭ আগস্ট পুলিশ তদন্ত শেষে রফিকুল ইসলাম মিয়া, আমান উল্লাহসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।