১৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরে যুবলীগের কর্মী হুমায়ুন কবীর ওরফে খোকন (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। হুমায়ুনের মা জুলেখা বেগম গতকাল শুক্রবার বিকেলে অভয়নগর থানায় মামলাটি করেন।মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।হত্যাকাণ্ডের পর উপজেলা যুবলীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রউফের ভাই মিজানুর রহমান ওরফে মিঠুকে (৩২) পুলিশ আটক করে। তাঁকেও এ মামলায় আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন: রাজু আহমেদ (২৫), আবু সুফিয়ান (৩০), আবদুস সালাম (২২), ইউনুস আলী (৩২) ও অহিদ (৩৩)।বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মিজানুরকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।আধিপত্য বিস্তার নিয়ে গত বুধবার রাতে নওয়াপাড়া পৌর এলাকায় যুবলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার একপর্যায়ে হুমায়ুনকে কুপিয়ে হত্যা করা হয়।