১৬ জনের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি সমাজসেবা দপ্তর ১৬ জনকে মোট ৩ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে ইউএনওর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহিয়াতুজ্জামান প্রমুখ। পরে অতিথিরা পল্লি সমাজসেবা কার্যক্রমের আওতায় ১০ জনের হাতে মোট ৩ লাখ এবং পল্লি মাতৃকেন্দ্র কার্যক্রমের আওতায় ৬ জনের হাতে মোট ৭৫ হাজার ৮০০ টাকা তুলে দেন।