প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধিত মূল্য প্রত্যাহার করে কেরোসিন, ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো ও বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে ১৬ জানুয়ারি সারা দেশে আধা বেলা হরতাল ডাকার সিদ্ধান্ত নিয়েছে বামপন্থী দুটি রাজনৈতিক জোট—গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।জানা গেছে, আজ সকালে এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে অবস্থান কর্মসূচি থেকে সিপিবি-বাসদ হরতালের ঘোষণা দেবে। জানতে চাইলে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল প্রথম আলোকে জানান, হরতাল দেওয়া হবে। কাল (আজ বুধবার) তারিখ ঘোষণা করা হবে। অপর দিকে একই দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি পালন করে বাম মোর্চ। আজ বুধবার ঢাকাসহ সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণধরনা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সিপিবি-বাসদ।