১৬ জুন বোমা হামলা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা দিবস পালন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিরা হামলার জন্য দায়ী ব্যক্তিদের ফাঁসির দাবি জানিয়েছেন।বোমা হামলা দিবস উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন ও নিহত ব্যক্তিদের স্মরণে ঘটনাস্থল চাষাঢ়ায় নির্মিত স্মৃতিস্তম্ভে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে জেলা ও শহর আওয়ামী লীগ। দিবসটি পালনে কর্মসূচি গ্রহণ করেছে বাপ্পী স্মৃতি সংসদ। সকালে প্রথমে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের পক্ষ থেকে সঞ্চৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তাঁদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে ফুল দেন। হামলায় নিহত আক্তার হোসেনের স্ত্রী সাহানা আক্তার হামলার জন্য দায়ী ব্যক্তিদের ফাঁসির দাবি জানান।২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হন।