১৬ জুয়াড়ির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ১৬ জুয়াড়িকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম টি এম এ মমিন এ রায় দেন। পাটগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মসজিদের পাড় গ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গদিঘরে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে জুয়া খেলার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। পরে গতকাল দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাঁদের ওই শাস্তি দেন।