১৬ টন সুপারিসহ ট্রাক উধাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) একটি সুপারি প্রক্রিয়াকরণ কারখানা থেকে রপ্তানি করা ১৬ টন সুপারিবোঝাই একটি ট্রাক যশোরের বেনাপোল স্থলবন্দরে যাওয়ার পথে উধাও হয়ে গেছে।এক্সিম করপোরেশনের পরিচালক গালিব কাপাডিয়া জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে নেওয়ার জন্য গত বুধবার রাতে একটি ট্রাকে তাঁর প্রতিষ্ঠান থেকে ১৬ টন ওজনের ১৮০ বস্তা প্রক্রিয়াজাত সুপারি বোঝাই করা হয়। ট্রাকটি বেনাপোলের উদ্দেশে রওনা দেওয়ার পর নির্ধারিত সময়ে সেখানে না পৌঁছানোয় বিভিন্ন স্থানে খোঁজ করে এর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই অবস্থায় বৃহস্পতিবার রাতে মংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মংলার দ্বিগরাজ এলাকার যমুনা ট্রান্সপোর্টের এই ট্রাকটি ভাড়া করা হয়েছিল। ওই সুপারির বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।