প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারিত না থাকায় অনেকে ভুল তথ্য দিয়ে সনদ নিয়েছেন। এখন মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করে ১৬ ডিসেম্বরের মধ্যে নতুন তালিকা চূড়ান্ত করা হবে। গত মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে স্থানীয় সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম নামে একটি সামাজিক সংগঠন আয়োজিত মুক্তিযোদ্ধা, কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।