১৬ দিনের রিমান্ডে ছাত্রদলের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা রাজধানীর পল্টন থানার আটটি মামলায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে মোট ১৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এই আদেশ দেন।
গতকাল রাজিব আহসানকে আদালতে হাজির করে প্রতিটিতে ১০ দিন করে মোট ৮০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে প্রত্যেক মামলায় দুই দিন করে আটটি মামলায় মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।