১৬ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ১৬ নভেম্বর। বিকেল পাঁচটায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, সভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ভারত সফর, ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন করা এবং ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন রাজনৈতিক ফ্রন্ট গঠনসহ সমসাময়িক বিষয়ে আলোচনা হবে।