১৬ ফেব্রুয়ারি শ্রম মন্ত্রণালয়ে অফিস করবেন শেখ হাসিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৬ ফেব্রুয়ারি শ্রম মন্ত্রণালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, ১৬ ফেব্রুয়ারি শ্রম মন্ত্রণালয় পরিদর্শন এবং সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। এই প্রথম এ মন্ত্রণালয়ে অফিস করবেন তিনি। বর্তমান সরকার গঠনের পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো বিদ্যুত্ মন্ত্রণালয়ে অফিস করেন শেখ হাসিনা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মুজিবুল হক চুন্নু।