১৬ বছর পর আদিনাথ মন্দির সংস্কার কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৬ বছর পর কক্সবাজারের মহেশখালী আদিনাথ মন্দিরের সংস্কার কমিটির নির্বাচন গত সোমবার সন্ধায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সংস্কার কমিটির ৭১ সদস্যের মধ্যে ৬৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সোমবার রাত আটটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম ফল ঘোষণা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিকসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি পদে শান্তি লাল এবং সাধারণ সম্পাদক পদে প্রণব কুমার দে নির্বাচিত হন। স্রাইন কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দীপক ভট্টাচার্য্য।
নির্বাচনে সমন্বয়কারী ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, টানা ১৬ বছর ধরে রহস্যজনক কারণে আদিনাথ সংস্কার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচিত সদস্যরা আগামী পাঁচ বছর আদিনাথ মন্দির সংস্কার কমিটির দায়িত্ব পালন করবেন।