প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠন লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়ের ১৬ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আলোচনা, গুণীজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শহরের শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে গত শনি ও রোববার সন্ধ্যায় এসব অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি বিধান চন্দ্র বণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দেওয়ান জয়নুল জাকেরীন, পরিমল কান্তি দে, শামছুল আবেদীন, শেরগুল আহমদ, দেওয়ান গনিউল সালাদীন প্রমুখ। অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চারবার নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সংগীতশিল্পী দিগ্বিজয় শর্মা চৌধুরী ও অভিজিৎ চৌধুরী, অভিনয়শিল্পী শাহ আবু নাসেরকে সংবর্ধনা দেওয়া হয়।