১৬ মণ জাটকাসহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়েন্দা পুলিশ শুক্রবার বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৬ মণ জাটকাসহ দুজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মাছ ব্যবসায়ী আবদুর রব শেখ (৪০) এবং মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের পিকআপচালক খালেক মল্লিক (৩৫)।জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. ঈমান আলী বলেন, শরণখোলার রায়েন্দা বাজার থেকে জাটকা বিক্রির জন্য খুলনা নিয়ে যাওয়া হচ্ছে—এ সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অবস্থান নেয়। পিকআপটি সাইনবোর্ড এলাকায় পৌঁছালে তাতে তল্লাশি চালিয়ে জাটকাসহ তাঁদের আটক করা হয়।