১৬ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা উচ্চবিদ্যালয়ের মাঠে গত সোমবার বিকেলে ১৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। মল্লিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটিং লিমিটেড এর আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান। উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বক্তব্য দেন ওসি খান মো. এরফান, উপজেলার ভবানীপুরের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল, মল্লিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটিং লিমিটেডের চেয়ারম্যান সুইটি মল্লিক, প্রকৌশলী আবদুল হালিম প্রমুখ।