১৬ মে আলোচনা সভা, ২২ মে আনন্দ মিছিল মহানগর আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে ১৬ মে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং ২২ মে আনন্দ মিছিল করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ১৬ মের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।