১৬ লাখ ৮৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস অনুন্ধান ও উত্তোলন কোম্পানি শেভরন দুটি জেলার তিনটি উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ৪০৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১৬ লাখ ৮৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেছে। গত বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০৪ জন, কমলগঞ্জ উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৪ জন এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেককে চার হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।