১৬ শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলির খবরে আবেগাপ্লুত হয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাদের চিকিৎসা দেওয়া হয়। শিক্ষা বিভাগ থেকে বদলির আদেশ প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক মতিনুল হক বলেন, অতিরিক্ত কান্নাকাটিতে শিশুরা অজ্ঞান হয়ে পড়ে। পরে দ্রুত চিকিৎসককে এনে তাদের চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও বলেন, বিষয়টি সহকারী শিক্ষা কর্মকর্তা মজনু মিয়াকে জানানো হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউএনও মোহাম্মদ সালাউদ্দিনকে জানানো হয়।