১৬ হাজার তৈরি পোশাক নিয়ে কাভার্ড ভ্যান চালক উধাও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর থেকে চট্টগ্রামের পতেঙ্গা বন্দরে যাওয়ার পথে কাভার্ড ভ্যান চালক ভ্যানটি পথে ফেলে রেখে ১৬ হাজার পিস তৈরি পোশাক নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত শনিবার চালকের সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ব্যাপারে পিক অ্যাপারেলস লিমিটেডের প্রধান সমন্বয়কারী শেখ মো. আবদুল্লাহ দিদার, চালক নুরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেছেন (নং ৬৬ তারিখ ২০/২/১০)। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, চালকের সহকারী মো. আশরাফুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।