১৬ হাজার লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার যোগীরচালা এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ১৬ হাজার ৩৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: যোগীরচালা এলাকার নান্টু বর্মণ (৪৫), স্বপন বর্মণ (৩২), সুজন বর্মণ (২৪) ও বিকাশ বর্মণ (২৫)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরের নির্বাহী হাকিম তাজিনা সারওয়ারের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর সার্কেল ও র্যাব-১-এর সদস্যদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়।