প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত শনিবার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৬ হাজার ৭১৩টি ভোট বাতিল হয়েছে। এ জন্য ব্যালট পেপারে সিল দেওয়ার বিষয়ে ভোটারদের অজ্ঞতাকে দায়ী করেছেন ভোট গ্রহণ কাজে নিয়োজিত ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে এভাবে গবেষণা করিনি।’
এই ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৩৪ হাজার ১৮৩ জন। এর মধ্যে গত শনিবার ১ লাখ ৭৬ হাজার ৭১৮ জন ভোটার ভোট দিয়েছেন।