১৬টি পেট্রল বোমাসহ তিনজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর এলাকা থেকে আজ শুক্রবার রাতে ১৬টি পেট্রল বোমা ও ২৯টি ককটেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অবরোধের পক্ষে লেখা একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন রিপন, ইকবাল, সাজিদ। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত সাড়ে দশটার দিকে মিরপুর ১০ নম্বর এলাকা থেকে পেট্রল বোমা, ককটেল ও ব্যানারসহ ওই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা বিভিন্ন এলাকায় বোমা ছুঁড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।