১৬তম চট্টগ্রাম জেলা রোভার মুট সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার আয়োজিত ১৬তম জেলা রোভার মুট ২ মার্চ শেষ হয়েছে। ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ রোভার মুটে আটটি গার্ল ইন রোভারসহ চট্টগ্রাম ও কক্সবাজারের ৪৩টি রোভার স্কাউট দল অংশগ্রহণ করে।
১ মার্চ রাতে মুটের ক্যাম্পফায়ার অনুষ্ঠিত হয়। তাঁবু জলসায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ। চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জেলা রোভারের সম্পাদক মো. ফজলুল কাদের চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মো. দবির উদ্দিন খান, এ কে এম আবদুর রশিদ, মির কফিল উদ্দীন। বক্তব্য দেন চ্যানেল আইয়ের চট্টগ্রাম প্রধান চৌধুরী ফরিদ, ডেপুটি মুট প্রধান (প্রোগ্রাম) মুহাম্মদ রুহুল আমিন খান। আরও বক্তব্য দেন মোহাম্মদ গিয়াসুদ্দিন, এস এম আফজর রহমান ও মো. ফখরুদ্দীন।
পাঁচ দিনব্যাপী এ মুটে চারটি ক্যাম্পে ৪০০ রোভার ও গার্ল ইন রোভার অংশ নেন। বিজ্ঞপ্তি।