প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের (মডেল স্কুল) ১৬০ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, সম্মাননা স্মারক পেশ, আড্ডা, স্মৃতিচারণা, প্রীতি ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যতম আয়োজক হাসান ইমাম জানান, বিদ্যালয়ের প্রায় দুই হাজার ছাত্র এতে অংশ নেবেন। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আইনজীবী কেশব চন্দ্র চৌধুরী, সাবেক জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র শেখর কর, লাহোর ট্রিবিউন পত্রিকার সাংবাদিক কালী প্রসন্ন রায়।