১৬০০ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
রাজধানীর শাহ আলী থানার আহম্মদনগরের পাইকপাড়া এলাকা থেকে গতকাল শনিবার এক হাজার ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ আবু কালাম ওরফে সেলিম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে র্যাব-৩-এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া কালাম স্বীকার করেন, এর আগে তিনি একবার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বের হয়ে আবার পুরোনো পেশায় ফিরে যান। ইয়াবা ব্যবসার জন্য রাজধানীর মিরপুর ও কল্যাণপুরে বাসা ভাড়া নেন। র্যাব-৩-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকালে কমলাপুর রেলওয়ে থানা এলাকার পাকা রাস্তা থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন: নজরুল মিয়া (৩২), জুলহাস মিয়া (৩২) ও শাহানারা বেগম (৫০)।