১৬০০ কেজি কৃত্রিম মুক্তা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক ফাঁকির অভিযোগে রাজধানীর চকবাজার থানা এলাকার একটি বাড়ি থেকে গতকাল রোববার প্রায় এক হাজার ৬০০ কেজি কৃত্রিম মুক্তা উদ্ধার করেছে র্যা ব ও শুল্ক বিভাগের একটি যৌথ দল। এ ঘটনায় রাজা মিয়া (৫০) নামের একজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া র্যা ব-১০-এর লালবাগের কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ছয়টার দিকে চকবাজারের খাজে দেওয়ান লেন এলাকার একটি চারতলার বাড়িতে অভিযান চালান র্যা ব ও শুল্ক বিভাগের কর্মকর্তারা। তাঁরা ওই বাড়ির ছাদে একটি সংরক্ষণ কক্ষ (স্টোর রুম) থেকে ওই কৃত্রিম মুক্তাগুলো উদ্ধার করেন। র্যা ব কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া বিভিন্ন ধরনের কৃত্রিম মুক্তা বেশ দামি। শুল্ক ফাঁকি দিয়ে এগুলো চীন থেকে আমদানি করা হয়েছিল। মুক্তাগুলোর আমদানিকারক রাজা মিয়াকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। রাজা মিয়া ওই বাড়িরও মালিক। রাজা মিয়া ও উদ্ধারকৃত মুক্তাগুলো শুল্ক বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শুল্ক আইনে মামলা হবে।