১৬২ ছিটমহলে আজ শুরু হচ্ছে জনগণনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা দুই দেশের ১৬২টি ছিটমহলে আজ সোমবার থেকে শুরু হচ্ছে যৌথ জনগণনা। এই জনগণনা চলবে ১৬ জুলাই পর্যন্ত।
উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত ৭৫টি যৌথ দল এই জনগণনা করবে। এই জনগণনায় অংশ নিতে গত শনিবার ভারত থেকে বাংলাদেশে এসেছেন ৫৬ জন প্রতিনিধি। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে গেছেন ৩৬ জন প্রতিনিধি। ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলে জনগণনা করবে ২৫টি দল। আর বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহলে জনগণনা করবে ৫০টি দল। ২০ জুলাই এই জনগণনার ফলাফল প্রকাশিত হবে।