১৬২ ছিটমহলে আজ সাইকেল মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিনিময়ের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নাগরিকত্বের দাবিতে ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে সপ্তম দিনে গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের অভ্যন্তরে ভারতীয় ১১১টি এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ির অভ্যন্তরে বাংলাদেশি ৫১টিসহ মোট ১৬২টি ছিটমহলে মৌন মিছিল করেছে ছিটমহলবাসী। একই দাবিতে আজ শুক্রবার ছিটমহলবাসী সাইকেল মিছিল করবে।কুড়িগ্রামের মৌন মিছিল কর্মসূচির উদ্বোধন করেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এ সময় কুড়িগ্রামের দাশিয়ারছড়া ছিটমহল সমন্বয় কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মইনুল হক, নূর, মোজাফ্ফর হোসেন, আবদুল গনি প্রমুখ।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, পঞ্চগড়ের অভ্যন্তরে অবস্থিত ১২টি ছিটমহলের কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু এ মৌন মিছিলে অংশ নেয়। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে। তিনি আরও বলেন, আজকের এই মৌন মিছিলের প্রতি একাত্মতা ঘোষণা করেছে এলাকার সাধারণ মানুষও।এদিকে আজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহলের অধিবাসী সাইকেল মিছিল নিয়ে দেশের বিভিন্ন শহরে এবং ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের ৫১টি ছিটমহলের অধিবাসী সে দেশের বিভিন্ন শহরে সাইকেল মিছিল করবে।