১৭ এপ্রিল মুজিবনগর উপজেলায় ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ১৭ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে নেওয়া জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে এ ছুটি ঘোষণা করা হলো।