১৭ ও ১৮ এপ্রিল হরতাল ডাকতে পারে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৭ ও ১৮ এপ্রিল আবারও হরতাল ডাকতে পারে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তবে এ ব্যাপারে জোটের অন্য শরিকদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে বৈঠক শুরু হয়।সূত্র জানায়, দলের সমন্বয়ক বা মুখপাত্র হিসেবে কাউকে নিয়োগ দেওয়ার ব্যাপারে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। অসহযোগ বা বৃহৎ আন্দোলনের ব্যাপারে আলোচনা হয়েছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।বৈঠকে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আর এ গণি, মাহবুবুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।