প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যায় পাট, বীজতলা, রোপা আমন, সবজিসহ ৩ হাজার ১৮০ হেক্টর জমির অন্তত ১৭ কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া, কামরাবাদ, ভাটারা, ডোয়াইল, মহাদান, পোগলদিঘা, আওনা ও পিংনা ইউনিয়ন এবং একটি পৌরসভায় কৃষিজমি আবাদকারী কৃষকের সংখ্যা ৭৩ হাজার। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ১৬ হাজার ৪১৮ জন কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১ হাজার ১৫০ হেক্টরের পাট, ৪৫০ হেক্টরের বীজতলা, ১ হাজার ২৮০ হেক্টরের রোপা আমন ও ৩০০ হেক্টর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে অন্তত ১৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের কৃষক মোবারক হোসেন বলেন, ‘বানের পানিতে আমার চার বিঘা জমির রোপা আমন ধান তলাইয়া গেছে।’