প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে ১৭ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু সড়কে শাহনেওয়াজ চেম্বার মিলনায়তনে শিশু-কিশোরদের সংগঠন ‘খোকা খুকুর আসর’-এর দ্বিতীয় বর্ষপূর্তিতে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন: শিক্ষকতায় আনোয়ার হোসেন, নিখিল কুমার সরকার ও রণজিৎ মোদক; সমাজসেবায় মীর অহিদ আলী ও নজরুল ইসলাম; শিক্ষা বিস্তারে এম কবীর ইউ চৌধুরী ও আবদুল বারেক গাজী; সাংবাদিকতায় রফিকুল ইসলাম, এ এস এম এনামুল হক, শহিদুল্লা শিশির, এনামুল সিদ্দিকী ও সহিদুল ইসলাম; নাট্যাঙ্গনে জাকির হোসেন, আরিফুজ্জামান আরিফ ও অনিক প্রধান; সংস্কৃতিতে নাজমা বেগম এবং শ্রমিক নেতৃত্বে জাহাঙ্গীর আলম।