১৭ ঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নের খাড়িপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ১৭টি ঘর পুড়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ইউপি সদস্য আইয়ুব আলীর ঘরের বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তারিকুল আলম জানান, ১০টি পরিবারে একটি করে কম্বল দেওয়া হয়েছে। আরও ত্রাণ দেওয়ার ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।