১৭ জন মুক্তিযোদ্ধা পুলিশকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে ১৭ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সম্মাননা জানিয়েছে খুলনা জেলা পুলিশ। গতকাল রোববার খুলনার শিরোমণি পুলিশ লাইনসে খুলনা জেলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান। তিনি খুলনা জেলায় কর্মরত একজন ডিআইজি, একজন অতিরিক্ত পুলিশ সুপার, অবসরপ্রাপ্ত একজন ডিআইজি, একজন সহকারী পুলিশ সুপার, দুজন পুলিশ পরিদর্শক, চারজন উপপরিদর্শক, একজন এটিএসআই ও ছয়জন কনস্টেবলের হাতে সম্মাননা তুলে দেন।

জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার নিখিল চন্দ্র মণ্ডল, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার সি এ হালিম, অতিরিক্ত উপমহাপরিদর্শক (প্রশাসন, অপারেশন) মো. একরামুল হাবীব, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) হাবীবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।