১৭ জনকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার প্রকৃত তথ্য উদ্ঘাটনে পুলিশ ১৭ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করছে৷ পুলিশ ও র্যাব এ ঘটনায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ও আওয়ামী লীগের নেতা জাহিদ চৌধুরীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব নয়। পুলিশের কর্মকর্তারা এর বেিশ কিছু বলতে রািজ হননি৷
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবিদুল ইসলাম আবিদ, কাজী শানান মাহমুদ, চৌধুরী নাফিজ উদ্দিন অনিক, হেলাল উদ্দিন গত বৃহস্পতিবার ফেনীর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, পুলিশের রিমান্ডে থাকা ১৭ জনের মধ্যে আজ শনিবার তিন আসামি হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবিন্দ দিতে পারেন৷
ফুলগাজীতে দোয়া: উপজেলা চেয়ারম্যান একরামুল হকের রুহের মাগফিরাত কামনা করে গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আগে স্থানীয় নেতারা একরাম হত্যার পরিকল্পনাকারীসহ সকল পর্যায়ের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম জানান, আগামী রোববার উপজেলার সর্বত্র গণস্বাক্ষর সংগ্রহ করা
হবে৷ এর আগেই সোমবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূিচ ঘোষণা করা হয়।
আজ আ.লীগের সমাবেশ: ফেনী জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ শনিবার সকালে শহরের কলেজ রোডের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং বেলা তিনটায় ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে।
আলোচনায় আদেল: কয়েক দিন ধরে চেয়ারম্যান একরাম হত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলের নাম আলোচিত হচ্ছে৷
পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, আদেলকে গ্রেপ্তারের জন্য তাঁর বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজা হয়েছে। তিনি পলাতক রয়েছেন। আদেলকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনা সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পাের বলে পুলিশ ধারণা করছে।