১৭ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ১৭ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, নগরের পতেঙ্গা থানায় মানব পাচার প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ নভেম্বর কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের ১২০ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজ থেকে ৫৯২ জনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন পতেঙ্গা থানায় মানব পাচার প্রতিরোধ আইন ও বৈদেশিক নাগরিক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে নৌবাহিনী।