১৭ জুন দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে সিপিবি-বাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ও জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে আগামী ১৭ জুন দেশব্যাপী বিক্ষোভ ও ২১ জুন জাতীয় প্রেসক্লাবে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল সোমবার সকালে পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ৷ আরও উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, শামছুজ্জামান সেলিম, সাজ্জাদ
জহির চন্দন, বজলুর রশিদ ফিরোজ, রুহিন হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।