১৭ জেলার লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের বাতিলকৃত ১৭ জেলার লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল শুক্রবার বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।

জেলাগুলো হলো ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

প্রার্থীরা লিখিত পরীক্ষায় আগের প্রবেশপত্র ব্যবহার করতে পারবেন।

পরীক্ষার আগ মুহূর্তে এক শ্রেণীর অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান ভুয়া প্রশ্নপত্র তৈরি ও নানা রকম প্রতারণা করে থাকে। এ-জাতীয় অসাধু প্রতারকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ এবং এ-সংক্রান্ত তথ্যাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য অধিদপ্তর।