১৭ জেলায় নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের কারণে বাতিল হওয়া ১৭টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত ‘তদন্ত কমিটি করেই দায়িত্ব শেষ!’ শীর্ষক প্রতিবেদনের এক জায়গায় এই তারিখ ভুলবশত ২৮ এপ্রিল ছাপা হয়েছে।
গত ডিসেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হলেও ওই ১৭টি জেলায় প্রশ্নপত্র ফাঁসের কারণে তা বাতিল করা হয়েছিল। পরে একাধিকবার তারিখ ঠিক করেও পরীক্ষা নিতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ ১৮ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।