১৭ জেলায় প্রাক্ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আবার স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে।
২৮ মার্চ এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময় পরে জানিয়ে দেওয়া হবে।
জেলাগুলো হলো ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
গত বছরের শেষ দিকে সারা দেশে প্রাক্-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রশ্নপত্র ফাঁসের কারণে এ ১৭ জেলার পরীক্ষা স্থগিত করা হয়।