১৭ জেলায় বাতিল শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৪ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের কারণে ১৭ জেলায় বাতিল করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান।

জেলাগুলো হলো ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

গত ৮ নভেম্বর এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু কয়েকটি জেলায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। পরে এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়।