প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে যাওয়া এফবি মায়ের দোয়া-২ ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করেছে র্যা ব। গতকাল রোববার দুপুরে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকনের কাছে তাঁদের হস্তান্তর করা হয়। র্যা ব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে গত বৃহস্পতিবার সকালে এফবি মায়ের দোয়া-২ ট্রলারটি তলা ফেটে ডুবে যায়। এতে ট্রলারের ১৭ জেলে সাগরে ভাসতে থাকেন। পরে অন্য জেলেদের মাধ্যমে খবর পেয়ে ওই দিন দুপুরে তাঁদের উদ্ধার করা হয়।