প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০১৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার এম আবদুল গফুর প্রথম আলোকে জানান, নির্বাচনের ভোটার তালিকা সংশোধন ও প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর।মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৭ ডিসেম্বর আর জমা নেওয়া হবে ২০ ডিসেম্বর। ২২ ডিসেম্বর দুপুর একটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২২ ডিসেম্বর দুপুর একটার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।