প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করাসহ ১৭ দফা দাবিতে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ গতকাল সোমবার ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছে। কর্মকর্তারা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ছয় দিনের মধ্যে দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ২৩ ও ২৪ আগস্ট পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।ক্যাম্পাসের পাঠাগারের কাছে আমতলায় সমাবেশে পরিষদের সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক নূরুল হক প্রমুখ বক্তব্য দেন। কর্মকর্তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো স্থগিত করা শতকরা পাঁচ ভাগ বাড়িভাড়া সহায়ক ভাতা অনতিবিলম্বে চালু করা, কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা, অবসরভোগী কর্মকর্তাদের অবসর ভাতার টাকা এককালীন দেওয়া এবং বাসা ভাড়া বাড়ানো প্রসঙ্গে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া।