প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছোট ভাইয়ের হামলায় আহত রহিম মিয়া (৫৫) ১৭ দিন পর গত বুধবার বিকেলে সোনারামপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে মারা গেছেন। গত ২২ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই শামসুল হকের নেতৃত্বে বড় ভাই রহিম মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিনই রহিম মিয়াকে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে গত ২৯ জুন তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।