১৭ দিনেও যুবকের খোঁজ মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলায় নিখোঁজের ১৭ দিনেও হদিস মেলেনি যুবক গোলাম রব্বানীর।
২৪ সেপ্টেম্বর উপজেলার ভালতা গ্রামের রব্বানী (২৬) নিখোঁজ হন। এ ঘটনায় ১ অক্টোবর তাঁর বাবা বুলু প্রামাণিক বাদী হয়ে একই গ্রামের কাজল প্রামাণিক (৩৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে কাহালু থানায় মামলা করেন। রাতেই কাজলককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, রব্বানীকে ২৪ সেপ্টেম্বর দুপুরে কাজল বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর কাজল বাড়ি ফিরলেও রব্বানী নিখোঁজ রয়েছেন।
কাহালু থানার ওসি নূর-এ-আলম ছিদ্দিকী বলেন, কাজলকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। রব্বানীকে উদ্ধারে চেষ্টা চলছে।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘রব্বানীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের কথাবার্তাও অসংগতিপূর্ণ।’