১৭ প্রতিমন্ত্রী, দুই উপমন্ত্রীও শপথ নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মন্ত্রিসভায় ১৭ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী হিসেবে আজ রোববার বিকেলে বঙ্গভবনে শপথ নিয়েছেন।

শপথ নেওয়া প্রতিমন্ত্রীরা হলেন মজিবুল হক চুন্নু, ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর উ শৈ সিং, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ইসমত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক।
এবার যাঁরা উপমন্ত্রী হলেন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয়।