১৭ বছর করে সশ্রম কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. রুস্তম আলী গতকাল রোববার ডাকাতি মামলার রায়ে নয় ডাকাতকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত ডাকাতেরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার দুলাল মিয়া (৩২), গিয়াস উদ্দিন (৪০), কটিয়াদী উপজেলার চাঁন আলী (৪২), নরসিংদী জেলার জলিল (৩৫), আরজান (৩৮), সিরাজুল ইসলাম (৩২), তুহিন (৪০), হানিফ (৩৮) ও আমির হোসেন (৩৫)। এর মধ্যে প্রথম তিনজন কিশোরগঞ্জ জেলা কারাগারে, অন্যরা পলাতক।